প্রাইভেসি পলিসি
আপনার তথ্যের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ
তথ্য সংগ্রহ
হজ, উমরাহ বা অন্যান্য প্যাকেজ সম্পর্কিত বুকিং ইনকোয়ারি বা যোগাযোগ ফর্ম পূরণের সময় আমরা আপনার নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং আপনার পাঠানো বার্তা সংগ্রহ করি। চূড়ান্ত বুকিং/রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত তথ্য সরাসরি আমাদের অফিসের মাধ্যমে সংগ্রহ করা হয়, ওয়েবসাইটের মাধ্যমে নয়।
তথ্যের ব্যবহার
সংগৃহীত তথ্য শুধুমাত্র আপনার ইনকোয়ারির উত্তর দিতে, প্যাকেজ সম্পর্কে যোগাযোগ করতে এবং প্রয়োজনে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যবহার করা হয়। আপনার অনুমতি ছাড়া এই তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না — তবে হজ/উমরাহ ভিসা, ফ্লাইট ও হোটেল বুকিং সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, এয়ারলাইনস ও হোটেলের সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হতে পারে।
তথ্যের নিরাপত্তা
আপনার তথ্য সুরক্ষিত রাখতে আমরা যুক্তিসঙ্গত প্রযুক্তিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান শতভাগ নিরাপদ — এই নিশ্চয়তা আমরা দিতে পারি না।
কুকিজ
ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রম (যেমন লগইন সেশন) পরিচালনার জন্য প্রয়োজনীয় কুকিজ ব্যবহার করা হতে পারে। এগুলো আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহৃত হয় না।
যোগাযোগ
এই প্রাইভেসি পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন — ইমেইলঃ khilkhettt@gmail.com , ফোনঃ 01781-520520
সর্বশেষ হালনাগাদঃ 24 August, 2026